বরাক তরঙ্গ, ৯ মার্চ : দেশজুড়ে সরকারি অনুষ্ঠান ও স্কুল-কলেজে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার প্রস্তাব ঘিরে শাসক জোটের অন্দরেই মতভেদ প্রকাশ্যে এসেছে। নাগাল্যান্ডের শাসক দল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) বিজেপির এই প্রস্তাবের বিরোধিতা করেছে। দলের দাবি, হিন্দু দেবদেবীর আরাধনার সঙ্গে যুক্ত এমন একটি গান নাগাল্যান্ডের মানুষের উপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।
এনপিএফের মতে, এই উদ্যোগ ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শের পরিপন্থী। প্রসঙ্গত, গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে জানায় যে, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুল-কলেজে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পর ‘বন্দে মাতরম’ বাজানো বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি যেসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকেন, সেখানে তাঁর আগমন ও প্রস্থানের সময়ও গানটি পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পদ্ম পুরস্কারের মতো অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও ‘বন্দে মাতরম’ বাজানোর কথা বলা হয়েছে নির্দেশিকায়। একই সঙ্গে জানানো হয়েছে, এবার থেকে গানটির ছয়টি স্তবকই পরিবেশন করতে হবে। উল্লেখ্য, ১৯৩৭ সালে কংগ্রেসের এক অধিবেশনে গানটির চারটি স্তবক বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া



