শিলচরে আত্মপ্রকাশ ‘প্রাউড পিউপল অফ আসাম’ সংগঠনের

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : শিলচরে আত্মপ্রকাশ ঘটল এক নতুন সামাজিক সংগঠন “প্রাউড পিউপল অফ আসাম”। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা থেকে শুরু করে ভাষা ও সংস্কৃতির ঐক্যের বার্তা ‘এক অসম, উত্তম অসম’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি জানাল তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শিলচর শহরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল “প্রাউড পিউপল অফ আসাম” নামের নতুন সংগঠন। সংগঠনের মূল লক্ষ্য, অসমের সব ভাষাগোষ্ঠীর মানুষের সন্তানদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাতৃভাষায় শিক্ষার সুযোগ পেলে শিশুরা আরও ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে উন্নতির পথ সুগম হবে।তাদের দাবি, ‘গর্বিত অসমিয়া’ শব্দটি শুধুমাত্র একটি ভাষাকে বোঝায় না এটি গোটা আসামবাসীর পরিচয় বহন করে। তাই ভাষা বা সম্প্রদায়ের বিভাজন নয়,বরং ঐক্যের মাধ্যমেই এগিয়ে যেতে চায় এই সংগঠন।‘ এক অসম, উত্তম অসম’ স্লোগানকে সামনে রেখে সব ধরনের বিদ্বেষ ভুলে রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

এছাড়াও খুব শিগগিরই একটি নাগরিক সভার আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয়েছে, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ মুক্তভাবে অংশগ্রহণ করতে পারবেন।এই উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *