দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে শনিবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা। ভোর থেকেই পূণ্যার্থীরা ভুবন পাহাড়ে আরোহন শুরু করেন এবং বিকেলের পর থেকে হাজার হাজার তীর্থযাত্রীকে পাহাড়মুখী হতে দেখা যায়।

তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে মতিনগর বাজারে একটি অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাহাড়ে ওঠার প্রধান দুই পথ—কৃষ্ণপুর ও মতিনগর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতিনগর রোডের ভুবননগর দশাবতার মন্দির, ত্রিবেণী বৈরব মন্দির এবং হাতুভাঙা পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একইভাবে কৃষ্ণপুর রোডের গঙ্গানগর পয়েন্ট, প্রণবানন্দ বিদ্যামন্দির সংলগ্ন এলাকা, কৃষ্ণপুরচরণ মন্দির পয়েন্ট এবং হনুমান মন্দির পয়েন্টেও কড়া নজরদারি চালানো হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত ভুবনবাবার মন্দির প্রাঙ্গণ ও মেলাস্থলে পুরুষ ও মহিলা পুলিশ নিয়োজিত রয়েছেন।

এছাড়াও, নেশাজাতীয় দ্রব্য বহন রোধে অসম আবগারি বিভাগ কৃষ্ণপুর ও মতিনগর—উভয় পথেই পৃথক চেকপোস্ট স্থাপন করেছে। তল্লাশির পরই তীর্থযাত্রীদের পাহাড়ে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে।
তীর্থযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ কৃষ্ণপুরচরণ মন্দির, মতিনগর দশাবতার মন্দির এবং পাহাড়ের উপরে ভুবনবাবার মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্য শিবির চালু করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে।

ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূণ্যার্থীদের সুবিধার্থে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা



