ধর্মঘটে সামিল হচ্ছে বিদ্যুৎ বিভাগের সমন্বয় কমিটি

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : দেশব্যাপী বিদ্যুৎ খাতের ধর্মঘটে তাঁরা অংশগ্রহণ করছে বিদ্যুৎ কর্মচারী, প্রকৌশলী ও পেনশনভোগীদের সমন্বয় কমিটি, কাছাড় বৃহস্পতিবার এনসিসিওইইই এর আহ্বানে সমন্বয় কমিটি সামিল হচ্ছে। একই দিনে শ্রমবিরোধী আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সাধারণ ধর্মঘটও অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ সংশোধনী বিল ২০২৫ ও জাতীয় বিদ্যুৎ নীতি ২০২৬ বাতিল, বিদ্যুৎ খাতের বেসরকারিকরণ রোধ, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ এবং অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

ধর্মঘটের দিন সকাল ৯টা থেকে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীরা ধর্মঘটের বাইরে থাকবেন এবং সেদিন রাজস্ব আদায়ের ক্যাশ কাউন্টার বন্ধ থাকবে বলে জানায় সমন্বয় কমিটি। সমন্বয় কমিটি সব বিদ্যুৎ কর্মী ও গ্রাহকদের ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *