ছোটেলাল সেট বালিকা বিদ্যালয়ের নয়া ভবনের কাজের ফলক উন্মোচন দীপায়নের

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : শিলংপট্টি ছোটেলাল সেট বালিকা বিদ্যালয়ে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা নতুন বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মঙ্গলবার এক অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত আয়ুস গর্গ সহ বিদ্যালয় কর্তৃপক্ষ।

ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আধুনিক ও উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে বালিকা শিক্ষাকে আরও শক্তিশালী করতে এই ধরনের পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে অসম সরকারের দেওয়া সাইকেল বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়ে তিনি বলেন, এই উদ্যোগে মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
নতুন বিদ্যালয় ভবন ও এই ধরনের সহায়ক উদ্যোগে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *