শ্রীভূমিতে নেশা মুক্ত ভারত অভিযানের ৫ম বার্ষিকী উদযাপন

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : শ্রীভূমির জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার শ্রীভূমি শহরের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে নেশা মুক্ত ভারত অভিযানের ৫ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ মহেন্দ্র সিং, মিশন শক্তির জেলা প্রোগ্রাম কোর্ডিনেটর ঈশিতা দাস, প্রোগ্রাম কোর্ডিনেটর শশীকান্ত সাইনি, আরএইচ বহ্নি লস্কর, জেন্ডার স্পেশালিষ্ট আজহার আহমেদ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানে সকালের সমাবেশে অধ্যক্ষ, সব শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অন্যান্যরা মাদকমুক্ত ভারতের শপথ গ্রহণ করা হয়। পাশাপাশি এদিন জেলার সব সরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও মাদক মুক্ত ভারতের ই-শপথ ও অফলাইন শপথ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, স্লোগান প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা এবং মাদকাসক্তির বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এক সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ মাদক মুক্ত ভারত অভিযানের অধীনে নেশার কুফল নিয়ে ভাষণ প্রদান করেন। এদিনের অনুষ্ঠান আয়োজন ও সঞ্চালনা করেন জেলা প্রোগ্রাম কোর্ডিনেটর ঈশিতা দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *