হাইলাকান্দিতে বিপর্যয় মোকাবিলা  মহড়া সম্পন্ন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখার উদ্যোগে হাইলাকান্দির এসএস কলেজে দু’দিনব্যাপী। বিপর্যয় মোকাবিলার মহড়া মঙ্গলবার শেষ হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী এসডিআরএফ-এর পরিচালনায় এই মহড়ায় যোগ দেন ও জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আধিকারিক, বিভিন্ন বিভাগের আধিকারিক কলেজের শিক্ষার্থী, শিক্ষক, এনসিসি এবং আপদ মিত্ররা। এতে বিপর্যয় মোকাবিলার কলাকৌশল এবং বিপর্যয়ের সময় জীবন ও সহায়-সম্পত্তির ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে বিভিন্ন তৎপরতার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মহড়ায় ভূমিকম্পের দৃশ্যপট তৈরি করে দ্রুত উদ্ধার, ত্রাণকার্য পরিচালনা এবং চিকিৎসা ব্যবস্থা প্রস্তুতি খতিয়ে দেখা হয়। মহড়া পরিচালনা করেন এনডিআরএফের কমান্ডিং অফিসার ড. মইদুল করিম, ডিডিএমএ-র ডিপিও মহম্মদ আহমদ, ফিল্ড অফিসার মোহাম্মদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *