দক্ষিণ হাইলাকান্দির দামছড়ায় উচ্ছেদ অভিযান, জারি ১৬৩ ধারা

Spread the news

অনিন্দিতা পাল, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : দক্ষিণ হাইলাকান্দির দামছড়া এলাকায় সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে হাইলাকান্দি বন বিভাগ। অভিযানে একের পর এক এক্সেকেভেটর মেশিন ব্যবহার করে ঘরবাড়ি, ক্ষেত ও ডোবা ভেঙে ফেলা হচ্ছে। পাশাপাশি এলাকার সুপারি বাগানগুলিতে করাত দিয়ে গাছ কাটা হচ্ছে বলে জানা গেছে।

পরিস্থিতির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন জেলায় ১৬৩ ধারা জারি করেছেন। এই আদেশ অনুযায়ী সভা-মিছিল, সামাজিক মাধ্যমে উত্তেজনাকর পোস্ট এবং রাস্তায় একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

উচ্ছেদ অভিযান ও প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এলাকায় টানটান পরিস্থিতি বিরাজ করছে। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও পুলিশ সতর্ক নজরদারি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *