এসআর প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে লাহরিঘাটে এআইইউডিএফের বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : এসআর প্রক্রিয়ায় সংঘটিত পরিকল্পিত অনিয়মের প্রতিবাদে, মরিগাঁও জেলা এআইইউডিএফ কমিটির উদ্যোগে এবং লাহরিঘাট ও ভুরাগাঁও ব্লক কমিটির সহযোগিতায় শুক্রবার জুম্মার নামাজের পর লাহরিঘাট সমজেলা কমিশনার কার্যালয় প্রতিবাদী কর্মসূচি পালন করে সমজেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন। শাসক দল এসআর-এর নামে ষড়যন্ত্রমূলকভাবে ভারতীয় নাগরিকদের বঞ্চনা করার অভিযোগ করেছে এআইইউডিএফ দল। সম্প্রতি সমগ্র অসমে ভোটার তালিকা পুনরীক্ষণ (স্পেশাল রিভিশন) কার্যক্রম চলাকালে বিপুল সংখ্যক প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কাটার ষড়যন্ত্রে মেতেছে শাসক দল বলে অভিযোগ করেন মরিগাঁও জেলা এআইইউডিএফ দলে। এ অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলার পাশাপাশি জেলা কমিশনার  ও সমজেলা কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে লাহরিঘাট সমজেলা কার্যালয়েও জেলা এআইইউডিএফ কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি সিদ্দিক আহমেদ, ধিং বিধানসভা কেন্দ্রের বিধায়ক আলহাজ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সম্পাদক চম্পক কলিতা, নগাঁও জেলা কমিটির সভাপতি মতিউর রহমানের পাশাপাশি লাহরিঘাট ব্লক সভাপতি হাফিজ আব্দুল রাজাক, সম্পাদক আসকার আলি, বাকি বিল্লাহ এবং ভুরাগাঁও ব্লক সভাপতি হিফজুর রহমানের নেতৃত্বে সহস্রাধিক দলীয় কর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সমজেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *