নীহাররঞ্জন পালের ‘সুরমা-বরাকের স্বাধীনতা সংগ্রামী ও শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান’ গ্রন্থের উন্মোচন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : শিলচর গান্ধী ভবনে লেখক নীহাররঞ্জন পালের তথ্যনির্ভর নতুন গ্রন্থ ‘সুরমা-বরাকের স্বাধীনতা সংগ্রামী ও শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান’ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে। শুক্রবার শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অঞ্চলের বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক ও সাহিত্যিকদের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটে।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন লেখক নীহাররঞ্জন পাল, ড. অমলেন্দু ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক পার্থ ভট্টাচার্য, অরিজিৎ আদিত্য, শান্তনু দাস, সৌম্যজ্যোতি দত্ত মজুমদার, বিধানচন্দ্র দাস, শেখর পাল চৌধুরী, উপালী পুরকায়স্থ, মিনারা মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শুরু হয় মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।

লেখক নীহাররঞ্জন পাল তাঁর বক্তব্যে বলেন, “এই গ্রন্থে সুরমা-বরাক অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও অজানা তথ্য প্রকাশ করব।” অমলেন্দু ভট্টাচার্য বরাক অঞ্চলের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি স্থানীয় গ্রন্থাগার ও সাহিত্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অরিজিৎ আদিত্য লেখকের উদ্যোগের প্রশংসা করে সাংবাদিকদের ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। শেখর পাল চৌধুরীসহ অন্যান্য বক্তারাও গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে রূপম সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। একক সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী ধাম ও বাপী রায়। শেষে প্রতিষ্ঠানের বার্ষিক মেধা পরীক্ষায় বিজয়ী পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের শংসাপত্র ও লেখকের গ্রন্থ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রসরাজ দাস, দীপন দেওয়ানজি প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অশোককুমার দেব।

উল্লেখ্য, বরাকের ‘নতুন দিগন্ত প্রকাশনী’ থেকে প্রকাশিত এই গ্রন্থ সুরমা-বরাক অঞ্চলের ইতিহাসকে নতুন আলোয় তুলে ধরবে বলে আশা প্রকাশ করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *