চেংদুয়ার মণ্ডলে বিশাল হিন্দু সম্মেলন, শতবর্ষের অঙ্গীকারে সমাজ জাগরণ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী ‘এক লক্ষ হিন্দু সম্মেলন’ অভিযানের অংশ হিসেবে চেংদুয়ার মণ্ডলে এক বিশাল সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। শতাধিক মানুষের উপস্থিতিতে বিশ্বশান্তি কামনায় পবিত্র যজ্ঞ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।সম্মেলনের মূল আকর্ষণ ছিল পঞ্চ-পরিবর্তন ও সংঘের ১০০ বছরের গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা। প্রধান বক্তা মধ্য কাছার জেলা প্রচারক সাগর শর্মা সমাজ সংস্কারের জন্য ‘পঞ্চ-পরিবর্তন’-এর ডাক দেন। তিনি বলেন, সামাজিক সমরসতার মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক ভ্রাতৃত্ব স্থাপন, পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জন, জল সঞ্চয় ও বৃক্ষরোপণ, পরিবার প্রবোধনে সুসংগঠিত পরিবার ও ধর্মীয় সংস্কার রক্ষা, নাগরিক অনুশাসনে সংবিধানের প্রতি নিষ্ঠা ও সুশৃঙ্খল জীবনযাপন এবং স্বনির্ভর জীবনে স্বদেশী ভাবধারা ও মাতৃভাষার চর্চা—এই পাঁচ পরিবর্তনের মাধ্যমে সমাজকে জাগ্রত করতে হবে।সেবা ভারতীর বরাক ভ্যালির সংগঠন মন্ত্রী ললিত শর্মা হিন্দুত্বের আদর্শ এবং বর্তমান সময়ে সামাজিক সংহতির প্রয়োজনীয়তা নিয়ে বলিষ্ঠ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের বৈচিত্র্য বাড়াতে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন সমিতির সভাপতি বিশ্বজিৎ রাজকুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বগণ—অনিল চন্দ্র দাস, সরণ সিং ছেত্রী, বাণী রানী ছেত্রী, স্বপন চৌধুরী, সূর্য লাল দাস, হরিলাল দাস, উত্তম সিং ছেত্রী, ভোলা প্রজাপতি, ব্রজেন্দ্রনাথ সিং, ভবেশ জুড়িয়া এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। সকলে এক শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠনের সংকল্প ব্যক্ত করেন। সম্মেলনের মূল আকর্ষণ ছিল সংঘের ১০০ বছরের গৌরবময় ইতিহাস ও সমাজ সংস্কারের জন্য ‘পঞ্চ-পরিবর্তন’। প্রধান বক্তা মধ্য কাছার জেলা প্রচারক সাগর শর্মা বলেন, সামাজিক সমরসতা, পরিবেশ সংরক্ষণ (প্লাস্টিক বর্জন, জল সঞ্চয়, বৃক্ষরোপণ), পরিবার প্রবোধন, নাগরিক অনুশাসন ও স্বনির্ভর জীবন—এই পাঁচ পরিবর্তনের মাধ্যমে সমাজকে জাগ্রত করতে হবে।সেবা ভারতীর বরাক ভ্যালির সংগঠন মন্ত্রী ললিত শর্মা হিন্দুত্বের আদর্শ ও সামাজিক সংহতির প্রয়োজনীয়তা নিয়ে বলিষ্ঠ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *