৮ জানুয়ারি : উত্তরপ্রদেশের একটি শিব মন্দিরে পুরোহিতের সঙ্গে এক তরুণীর আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পবিত্র ধর্মীয় স্থানে এই ধরনের অনৈতিক কাজের ঘটনা প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুরোহিতকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসন বিষয়টির ওপর উচ্চপর্যায়ের তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে।
পবিত্রতার অবমাননা ও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে অভিযুক্ত ওই পুরোহিতের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার জেরে মন্দির কর্তৃপক্ষ ভবিষ্যতে নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোসহ একাধিক কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্মীয় স্থানের মর্যাদা রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
খবর : এক ঝলক।



