বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : ইম্ফল পূর্ব জেলার লামলাই চাল্লৌ এলাকার ইতাম নদীতে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় মৃত জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মালি জয়েশ হিম্মত নামে এক জওয়ানের।

উল্লেখ্য, বুধবার দুপুর প্রায় ২টা নাগাদ এই দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন হনুমান রাম (২৯)। ভারতীয় সেনাবাহিনীর ৮ম বিহার রেজিমেন্টের জওয়ানদের নিয়ে যাওয়ার সময় সাঁজোয়া গাড়িটি আচমকাই নদীতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ গাড়িটি জলের নিচে ডুবে ছিল।

বর্তমানে চিকিৎসাধীন সিপাহী রাকেশ সারপাতে (৩৭) এবং অগ্নিবীর অখিলেশ কুমার শাহ (১৯)।




