মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা পাথারকান্দির তিনোখাল এলাকায় লংগাই নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটি পরিদর্শন করলেন NHIDCL বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের একটি দল। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে সেতুর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। পরিদর্শনকালে সেতুর বিভিন্ন অংশের কাঠামোগত অবস্থা, পিলারের স্থায়িত্ব, ওপরের ডেকিং এবং সংযোগকারী রাস্তার পরিস্থিতি বিস্তারিতভাবে পরীক্ষা করেন ইঞ্জিনিয়াররা। পাশাপাশি সেতুর কোথায় কী ধরনের সমস্যা রয়েছে এবং নিরাপদ যান চলাচল বজায় রাখতে কী ধরনের প্রযুক্তিগত পদক্ষেপ প্রয়োজন, সে সম্পর্কেও তথ্য ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন তাঁরা।

জানা গেছে, আগামী দু’দিনের মধ্যে পরিদর্শনের বিস্তারিত প্রযুক্তিগত রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সেই রিপোর্টের সুপারিশের ভিত্তিতেই সেতুর মেরামতি, সংস্কারের ধরন এবং কাজ সম্পন্ন করার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, তিনোখাল সেতুটি বরাক উপত্যকার সঙ্গে অসমের অন্যান্য অঞ্চল ছাড়াও ত্রিপুরা ও মিজোরামের সড়ক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সেতুর বিভিন্ন অংশে ফাটল ও কাঠামোগত দুর্বলতা দেখা দেওয়ায় নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছিল।