কাজিরাঙায় ট্রাভেলার-ট্রাকের মুখোমুখি ১০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাজিরাঙার রঙ্গাজানে ঘটেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি যাত্রীবাহী ট্রাভেলার ও ট্রাকের মধ্যে হওয়া মুখোমুখি সংঘর্ষে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ট্রাভেলারটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।

​দুর্ঘটনায় আহতদের তড়িঘড়ি কোহরা আদর্শ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যোরহাট থেকে নগাঁও অভিমুখে যাওয়ার পথেই ট্রাভেলারটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাভেলারটির নম্বর AS 02AC 6690।

​এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে উপস্থিত হন মন্ত্রী অতুল বরা। পুলিশ ও প্রশাসনের লোকজনও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমে পড়েন।

প্রাপ্ত খবর অনুযায়ী, ট্রাভেলারটির ভেতরে সাতজন মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে, হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *