বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল কামরাংগার রবিন কাইদেম অ্যাকাডেমি। আজ অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে রুপাইবালির আনোয়ারপার রয়্যাল টাইগার ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে পরবর্তী পর্যায়ে যাওয়ার পথে এগিয়ে গেল রবিন কাইদেম অ্যাকাডেমি।

ম্যাচের ১৭ মিনিটে সিত্রজিতের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় রবিন কাইদেম অ্যাকাডেমি। এরপর দলের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন রাজদীপ। তিনি খেলার ২৪, ৩৫ ও ৪৭ মিনিটে পরপর তিনটি গোল করে দলের জয়ের ব্যবধান নিশ্চিত করেন।
অন্যদিকে, রয়্যাল টাইগার ক্লাবের হয়ে রিতম ৩৬ ও ৪৪ মিনিটে দুটি গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কামরাংগার রবিন কাইদেম অ্যাকাডেমি।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রবিন কাইদেম একাডেমির মার্সেলো। তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন দিবর লস্কর ও সাদ্দামন লস্কর।
খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি জাফর বড়ভূইয়া, আবুল হাসান ও ইজাজ আহমদ।
উল্লেখ্য, আগামীকাল বুধবার টুর্নামেন্টের কোনও খেলা অনুষ্ঠিত হবে না। বৃহস্পতিবার মাঠে নামবে এফসি জারইলতলা ও উইলিয়াম এফসি লক্ষীপুর।




