অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি; আহত এক বৃদ্ধ

Spread the news

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : জোরাবাটের ১২ মাইল এলাকার আমভের গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন রতন শর্মা নামে এক বৃদ্ধ।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরেই ছিলেন বৃদ্ধ রতন শর্মা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল বাহিনী। অন্যদিকে, আহত বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *