টেঙাখাতের OIL-এর ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪

Spread the news

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : ডিব্রুগড় জেলার টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ আইটিএফ (ITF)-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু ঘটল। এতে মৃতের সংখ্যা বেড়ে চার হল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ শৈলেন গগৈ। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাপস গগৈ ও রূপম গোহাঁই মৃত্যু ঘটে।

উল্লেখ্য, টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের আইটিএফ-এ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথম দিন অর্থাৎ শুক্রবার রাজু দত্ত নামের এক কর্মীর মৃত্যু হয়েছিল। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *