কাবুগঞ্জে জয়ী সুইট ব্রাদার্স

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে এবং মুনলাইট স্পোর্টস অ্যাকাডেমির সহযোগিতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় জয়ী হলো বাউরিকান্দির সুইট ব্রাদার্স। সোমবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা বেকিরপারের বিজু সিনহা ফুটবল অ্যাকাডেমিকে ৩-২ গোলে পরাজিত করে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে সুইট ব্রাদার্স। ম্যাচের সপ্তম মিনিটে সুহিন লস্করের গোলে এগিয়ে যায় বাউরিকান্দির দল। তবে ১৬ মিনিটে নানতইবা সিনহার গোলে সমতা ফেরায় বিজু সিনহা ফুটবল অ্যাকাডেমি।

এরপর ৩০ মিনিটে মালার গোলে ফের এগিয়ে যায় সুইট ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে রেমকোংগার গোলে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে তারা। তবে ৫৯ মিনিটে প্রশান্তের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বিজু সিনহা ফুটবল অ্যাকাডেমি। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সুইট ব্রাদার্স।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সুইট ব্রাদার্সের চিয়ানতারাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সমাজকর্মী সুস্মিতা সিনহা।

এ দিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, বুলবুল লস্কর ও নিজাম উদ্দিন। আগামীকাল পানিসাগর মোকাম এফসি-র মুখোমুখি হবে কালাখালের ইলেভেন ব্রাদার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *