থৌবলে গণহিংসার ঘটনায় তৃতীয় অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার বন্দুক ও কার্তুজ

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : খাংগাবক-সাঙ্গাইয়ুমফাম এলাকায় সংঘটিত গণহিংসার ঘটনায় তদন্তের অগ্রগতির অংশ হিসেবে গত ২২ অক্টোবর তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করেছে থৌবল জেলা পুলিশের একটি দল। পরবর্তী তদন্তের স্বার্থে ধৃত অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, গত ২৩ অক্টোবর থৌবল জেলা পুলিশের একাধিক দল খাংগাবক-সাঙ্গাইয়ুমফাম এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের সময় একটি ডাবল ব্যারেল বন্দুক (DBBL) এবং ১২ বোরের ১৪টি শটগান কার্তুজ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। তদন্তের আরও অগ্রগতির লক্ষ্যে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *