পুলিশ স্মৃতি দিবসের দিনেই ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল

Spread the news

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : রাজ্যজুড়ে ‘পুলিশ স্মৃতি দিবস’ পালনের দিনেই হোজাই জেলার লঙ্কা-লামডিং সংযোগকারী ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। লামডিং সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক পুলিশ আধিকারিক ও কর্মী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লঙ্কার শ্রীমন্ত শঙ্করদেব নগর পুলিশ ফাঁড়ি থেকে সাব-ইনস্পেক্টর (SI) নীলোৎপল শইকিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি পুলিশ দল একটি বিশেষ মামলার তদন্তের জন্য রাতে লামডিংয়ে গিয়েছিল। তদন্তের কাজ শেষ করে ভোররাতে লঙ্কার উদ্দেশে ফেরার পথে লামডিং বনাঞ্চলের কাছে তাঁদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় দেবাশিস নাথ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। অন্যদিকে, গাড়ির চালক প্রণব ঠাওসেন গুরুতরভাবে আহত হয়েছেন। সংকটজনক অবস্থায় তাঁকে হোজাইয়ের ‘হাম হসপিটাল’-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

গাড়িতে থাকা বাকি পুলিশকর্মীরাও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ বিভাগসহ সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *