পদ্মাপারে পুজো মণ্ডপ পরিদর্শন বাংলাদেশের প্রধানমন্ত্রীর

Spread the news

২০ অক্টোবর : দিনকয়েক আগেই, বাংলাদেশে মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল। পুজোর মুখে এই অভিযোগের রেশে তীব্র আলোচনা হয় পদ্মাপারে। এবার পুজো পরিক্রমায় খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, রংপুর, রাজশাহী এবং চট্টগ্রামের পুজ পরিক্রমায় বেরিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুরের ঐতিহাসিক রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন। সেখানে তাঁকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি।  মণ্ডপে প্রবেশ করে তারেক রহমান ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন ।

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তাঁর গন্তব্য রাজশাহী। যেখানে তাঁর কর্মসূচি অনুযায়ী ধর্মসভা মন্দিরে একটি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। এরপর তিনি হাজী মহম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এরপর তিনি চট্টগ্রাম যাবেন এবং বিকেল সাড়ে ৫টায় রহমতগঞ্জের জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *