২০ অক্টোবর : আইচি-নাগোয়ায় ২০২৬ এশিয়ান প্যারা গেমসের প্রথম দিনে ১১টি পদকের পর, দ্বিতীয় দিনেও দুরন্ত শুরু ভারতের। সোনা দিয়ে দিন শুরু করলেন দীপ্তি জীবনজি। ৪০০ মিটার টি২০ বিভাগের সোনা জিতলেন তিনি।
শুধু তাই নয় ভাঙলেন নিজের রেকর্ড নিজেই। তিনি মাত্র ৫৬.৩৬ সেকেন্ডে রেসটি শেষ করে একটি নতুন এশিয়ান প্যারা গেমস রেকর্ড গড়েন। এর আগে তিনি হিটসেও ৫৭.৫৭ সেকেন্ডের রেকর্ড গড়েছিলেন, যা তিনি ফাইনালে নিজেই ভেঙে দেন।
ভারতের অভিজ্ঞ প্যারা টেবিল টেনিস তারকা ভাবিনা প্যাটেল মহিলা একক ক্লাস ৪-৫ ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। সেমিফাইনালে তাঁকে চিনের ঝাং বিয়ানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে পরাজিত হতে হয়। টোকিও প্যারাগেমসের রৌপ্য পদকজয়ী ভাবিনা সেমিফাইনালে হেরে গেলেও, টুর্নামেন্টে তাঁর অসামান্য লড়াইয়ের সুবাদে ভারতের পদক তালিকায় আরও একটি ব্রোঞ্জ পদক যোগ হয়েছে।

প্যারা ব্যাডমিন্টনেও ভারতের জয়ের ধারা অব্যাহত রয়েছে। প্রমোদ ভগত এবং মনীষা রামদাসের ভারতীয় মিশ্র জুটি সেমিফাইনালে প্রবেশ করে দেশের জন্য একটি পদক নিশ্চিত করে ফেলেছেন। SL3-SU5 বিভাগের কোয়ার্টার ফাইনালে এই জুটি থাইল্যান্ডের প্রতিপক্ষকে মাত্র ২৫ মিনিটের মধ্যে ২১-১৫, ২১-১৪ সেটে সরাসরি পরাজিত করেন। এখন সেমিফাইনালে জয়লাভ করে পদকের রঙ আরও উজ্জ্বল করার লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা।
তীরন্দাজিতেও ভারতীয় অ্যাথলেটরা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করেছেন (Deepthi Jeevanji)। রিকার্ভ বিভাগে হরভিন্দর সিং এবং ভাবনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, কম্পাউন্ড বিভাগে শীতল দেবী, পায়েল নাগ, তোমান কুমার এবং শ্যাম সুন্দর স্বামীও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শেষ আটে নিজেদের স্থান পাকা করেছেন। সব মিলিয়ে দ্বিতীয় দিনে ভারতের এই সাফল্য দলটিতে নতুন শক্তির সঞ্চার করেছে।
২০ অক্টোবর এথলেটিক্স বিভাগে ভারতের দীপ্তি জীবনজি এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। তিনি মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে ৫৬.৩৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয়ের পাশাপাশি নতুন গেমস রেকর্ডও নিজের নামে করেছেন। এটি চলতি প্রতিযোগিতায় ভারতের পঞ্চম এবং দ্বিতীয় দিনের প্রথম সোনা। প্যারিস প্যারাগেমস ২০২৪-এর ব্রোঞ্জ পদকজয়ী দীপ্তি শুরু থেকেই দুর্দান্ত গতি বজায় রেখে জাপানের নিনা কানোকে পরাজিত করেন। নিনা কানো ৫৮.৯২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং জাপানেরই আকানে কাটো ব্রোঞ্জ পদক লাভ করেন।




