উত্তাল ফ্রান্স, কুলেইনসে অপ্রাপ্ত বয়স্কদের রাত ১১টার পরে বাইরে থাকার নিষেধাজ্ঞা

Spread the news

১৯ অক্টোবর : ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কুলেইনে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের রাত ১১টার পর বাইরে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্থানীয় মেয়র।

সোমবার শহরটির মেয়র ক্রিস্টোফ রুলিয়ন সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে লিখেছেন যে, এদিন থেকে শহরের অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের স্থানীয় সময় রাত ১১টার পর আর বাইরে থাকার অনুমতি নেই।

এর আগে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছিলেন যে, বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের ঘটনার জেরে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এ অবস্থায় সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষার স্বার্থে কিছু শহরে মেয়রদেরকে আংশিকভাবে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *