দুর্গাপুজোর আনন্দের মধ্যেই অসমে ভূমিকম্পের মৃদু কম্পন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : দুর্গাপুজোর উৎসবের আবহের মধ্যেই রাজ্যে অনুভূত হল ভূমিকম্পের মৃদু কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology)-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ৮টা ৪৮ মিনিট ৫৩ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল বিশ্বনাথ জেলায়।

উল্লেখ্য, রবিবার রাতেও ৩.০ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসম। ওই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মরিগাঁও জেলায়। পরপর ভূমিকম্পের ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *