বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : সোনাইয়ের সৈদপুর ৫ম খণ্ড বাসিন্দা তথা প্রাক্তন জিপি সভাপতি কমরুল ইসলাম মজুমদার আর নেই। শনিবার সকাল ৭-২০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে সহ আত্মীয়স্বজন।
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর, সোনাই এপি সভাপতির প্রতিনিধি মেহবুব আলম লস্কর (রিপন), সৈদপুর জিপি সভাপতি তাহের বড়ভূইয়া, জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার সহ অনেকে।
আজ বিকাল ৪ টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০০৮ সালে পঞ্চায়েত সভাপতি পদে নির্বাচিত হন।




