নেনামিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নতুন পরিচালন কমিটি গঠন

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : বহু জল্পনা কল্পনার পর বাঁশকান্দি পিএমশ্রী নেনামিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়েছে। স্কুল পরিচালন ও উন্নয়ন কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন হোসেনুল হক লস্কর। উপ সভানেত্রী মনোনীত হয়েছেন সামিনা বেগম লস্কর। এই স্কুলের পরিচালন কমিটি গঠন নিয়ে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। অনেক জলঘোলার পর নতুন কমিটি গঠন সম্ভব হয়েছে। শেষ পর্যন্ত স্হানীয় সমাজসেবী যুবক হোসেনুল হক লস্কর সভাপতি মনোনীত হয়েছেন। এতে সচেতন মহলের মানুষ আনন্দিত হয়েছেন।

হোসেনুল হক লস্কর বাঁশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবেন বলে আশাবাদী এলাকার জনগণ। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহাব উদ্দিন চৌধুরী নবগঠিত কমিটির সভাপতি ও উপসভানেত্রীকে স্বাগত জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *