শারদীয় উৎসবের সূচনায় মেধলি শিব মন্দিরে কৃষ্ণেন্দু পাল, মহাদেবের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : শারদীয় উৎসবের পুণ্যলগ্নে পাথারকান্দির ঐতিহ্যবাহী ও জাগ্রত মেধলি শিব মন্দিরে উপস্থিত হয়ে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ গ্রহণ করলেন পাথারকান্দির বিধায়ক তথা অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

শুক্রবার উৎসবের প্রথম দিনে মন্দিরে গিয়ে পরম শ্রদ্ধা ও ভক্তিভরে মহাদেবের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। পাশাপাশি নিজের এবং সমগ্র সমাজের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা জানান। মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকার পাশাপাশি সমাজ থেকে হিংসা, হানাহানি ও বিভেদ দূর হওয়ার কামনা করেন মন্ত্রী।

প্রার্থনায় তিনি সত্য, নিষ্ঠা, ভক্তি ও মানবসেবার আদর্শে অবিচল থেকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার শক্তি ও প্রেরণা কামনা করেন। পাথারকান্দি-সহ সমগ্র বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন এবং প্রতিটি পরিবারের সুখ-সমৃদ্ধিও ছিল তাঁর প্রার্থনার অন্যতম বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *