কোরিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বাজিমাত আমনের, এশিয়ান গেমসে ২০তম সোনা পেল ভারত

Spread the news

৩ অক্টোবর : গলফ এবং ক্রিকেটের পর এশিয়ান গেমসে ৫৭ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে সোনা পেল ভারত। পিপলস রিপাবলিক অফ কোরিয়ার হ্যান চং সংকে টানটান থ্রিলারে হারিয়ে সোনা জিতলেন আমন শেহরাওয়াত। গেমের শুরুতেই এগিয়ে গিয়েছিলেন আমন। ৬-১ ফলে এগিয়ে ছিলেন ভারতীয় কুস্তিগির। তখনও খেলার মিনিট তিনেক সময় বাকি। দুর্দান্ত ভাবে কামব্যাক করেন হ্যান। মাঝে চোটের জন্য কিছুক্ষণ বিরতি নেন হ্যান।

৩০ সেকেন্ড বাকি থাকতে হ্যানের আর কিছু করার ছিল না। শেষবারের মতো আক্রমণে গেলেও দক্ষতার সঙ্গে ডিফেন্ড করেন আমন।

এশিয়ান গেমসে ৫৭ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে এই প্রথম সোনা জিতল ভারত। এর আগে ২০২২ সালের এশিয়ান গেমসে আমন শেহরাওয়াত রূপো জিতেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *