১ অক্টোবর : ২০২২ সালের এশিয়ান গেমসে এসেছিল রুপো। এ বার সোনা জয়ের সুযোগ ভারতের তারকা মহিলা বক্সার লভলিনা বরগোহাঁইয়ের সামনে। সেমি ফাইনালে উঠে আগেই পদক নিশ্চিত হয়েছিল লভলিনার। বুধবার জাপানের আইচি-নাগোয়ায় নিশিও জিমনেশিয়ামে মহিলাদের ৭৫ কেজি বিভাগের সেমি ফাইনালে ফের দাপট দেখালেন তিনি।
কাজাখস্তানের নাতালিয়া বোগদানোভাকে হারিয়ে ফাইনালে উঠলেন লভলিনা। এর ফলে অন্তত রুপোর পদক নিশ্চিত হয়েছে তাঁর। তবে গতবারের পদকের রং বদলে সোনা জয়ই এখন লক্ষ্য ভারতের তারকা বক্সারের।



