২৬ সেপ্টেম্বর : দীর্ঘ ৪৪ বছর পর এশিয়ানে ম্যারাথনে পদক জিতল ভারত। দেশের বাইরে এই প্রথম। ইতিহাস গড়ে চলতি এশিয়াডে রুপো জিতলেন সাওয়ান বারবার। এশিয়াডের ইতিহাসে ম্যারথনে ভারতের এটি চতুর্থ পদক। এর আগের তিনটি ম্যারথনে পদকই এসেছিল দিল্লি গেমসে (১৯৫১ দিল্লি গেমসে দুটি পদক,১৯৮২ এশিয়ানে ১টি) আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের অষ্টম দিনে ভারতের জন্য যেমন ঐতিহাসিক সাফল্যের খবর এসেছে, তেমনই ব্যাডমিন্টন কোর্ট থেকে এসেছে চরম হতাশার বার্তা।
পুরুষদের ম্যারাথনে রুপো জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতের ২৬ বছর বয়সী অ্যাথলিট সাওয়ান বারবার। অন্যদিকে, মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনস টিম ইভেন্টেও রূপো জিতেছে ভারত। তবে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ডে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন।
এ দিকে পদকের তালিকায় ১২ নম্বর দেশ হিসেবে রয়েছে ভারত। দু’টি সোনা, ১০টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ পেয়েছে। ৯৯টি সোনা পেয়ে এক নম্বরে রয়েছে চিন।




