মিজোরাম থেকে ত্রিপুরায় পাচারের পথে  বিদেশি সিগারেট বাজেয়াপ্ত

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : সীমান্তপথে চোরাচালান রুখতে চেকিংয়ে বড়সড় সাফল্য পেল অসম পুলিশ। মিজোরাম থেকে অসম হয়ে ত্রিপুরায় পাচারের পথে ৯৮ হাজার ৬০০টি বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু’টি ই-অটো আটক করার পাশাপাশি দুই চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার এসআই জয়চন্দ্র সিংয়ের নেতৃত্বে চেকিং চলাকালীন সন্দেহের ভিত্তিতে TR 02D 2561 এবং TR 02D 2688 নম্বরের দুটি ই-অটোতে তল্লাশি চালানো হয়। প্রথম ই-অটো থেকে ORIS Silver ব্র্যান্ডের ২৫০ প্যাকেট, অর্থাৎ মোট ৫০ হাজার সিগারেট উদ্ধার হয়। দ্বিতীয় গাড়ি থেকে Patron ব্র্যান্ডের ২৪৩ প্যাকেট, মোট ৪৮ হাজার ৬০০টি সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সিগারেটের প্যাকেটে ‘Made in UAE’ লেখা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চালানটি মিজোরামের কানহমুম এলাকা থেকে ত্রিপুরার দামছড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক দুই চালক হল পেচারতাল বিল্লেপুরের চিরঞ্জিত দেবনাথ এবং মাসমারা উত্তর ধানিছড়ার রিপন মালাকার। দু’জনেরই বাড়ি ত্রিপুরার উনাকোটি জেলায়।

এই বিপুল পরিমাণ সিগারেটের উৎস, সরবরাহের গন্তব্য এবং এর সঙ্গে কোনো সংগঠিত চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *