কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত আসাম রাইফেলসের

Spread the news

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। শুল্ক দফতর ও কাছাড় পুলিশের সঙ্গে যৌথ অভিযানে কাছাড় জেলার লালপানি এলাকায় একটি গাড়ি আটক করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

জানা গেছে, মঙ্গলবার লালপানি এলাকায় সন্দেহজনক একটি গাড়ির গতিবিধির উপর নজর রাখছিল যৌথ অভিযানকারী দল। অন্ধকারের সুযোগ নিয়ে গাড়িটির চালক নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে এলাকা পার হওয়ার চেষ্টা করলেও সতর্ক বাহিনীর তৎপরতায় গাড়িটি আটক করা হয়।

এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৫০ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে MN-03 T0981 নম্বরের একটি টাটা ট্রাক এবং একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি এবং উদ্ধার হওয়া মাদকসহ অন্যান্য সামগ্রী পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক দফতরের (Customs Department) কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *