লক্ষীপুরে ট্রাকের গোপন কুঠুরি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক

Spread the news

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : কাছাড় জেলার লক্ষীপুর থানার শিবপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। অভিযানে একটি ট্রাক আটক করে তার গোপন কুঠুরি থেকে প্রায় ২ লক্ষ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ২৫ কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় AS 26AC 1763 নম্বরের একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হলে গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এই ঘটনায় আটক করা হয় সাহির হোসেন চৌধুরীকে। বাড়ি গোবিন্দপুর দ্বিতীয় খণ্ড। 

ঘটনার সঙ্গে জড়িত মাদকচক্রের আগের ও পরের যোগসূত্র খুঁজে বের করতে আইনানুগ তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *