বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর: ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আজ, সোমবার অনুষ্ঠিত হবে চলমান মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম শিরোপার দাবিদার জামালপুর দল মুখোমুখি হবে ডাইবর্লাং এফসি জামিরখাল দলের।
এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে আগামী ৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে ওয়াইথাই এফসি ও ইসলামাবাদ এফসি। আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মাতৃভূমি কাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল ম্যাচ।
আয়োজক মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস এ তথ্য জানিয়েছেন।




