বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল বরাক সহ উত্তর-পূর্বাঞ্চলের বহু অঞ্চল। রবিবার সকাল ৯টা ৬ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। কেন্দ্রস্থল কাছাড় জেলার নোয়ারবন্দ গ্রান্ট সংলগ্ন এলাকা। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।




