শিক্ষক দিবসের দিনেই শোকাবহ ঘটনা মানকাচরে, ভাষণ দিতে গিয়েই শিক্ষিকার মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবসের দিনেই এক শোকাবহ ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ল মানকাচর। ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক দিবস উপলক্ষে ভাষণ দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়ে মৃত্যু হল এক শিক্ষিকার। ঘটনাটি ঘটেছে মানকাচরের মানুল্যাপাড়া পাবলিক জাতীয় বিদ্যালয়ে। মৃত শিক্ষিকার নাম মাহমুদা শিকদার বলে জানা গেছে।

জানা যায়, শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন শিক্ষিকা মাহমুদা শিকদার। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত লোকজন তড়িঘড়ি শিক্ষিকাকে হাতশিঙিমারি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শিক্ষিকার এমন আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি গোটা মানকাচরের শিক্ষক সমাজেও শোকের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষক দিবসের দিনেই ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা গভীরভাবে শোকাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *