গুয়াহাটি-সাইরাং রেল বাতিল, জামিরা-ভৈরবীর মাঝে ভূমিস্খলন

Spread the news

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টির জেরে গুয়াহাটি-সাইরাং রেলপথে ভয়াবহ ভূমিস্খলনের ঘটনা ঘটেছে। জামিরা ও ভৈরবীর মধ্যবর্তী রেলপথে ধসে রেললাইনের উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পরিস্থিতির কারণে সাইরাংগামী একটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

রেলপথের গুরুত্বপূর্ণ এই অংশে আকস্মিক ধস নামায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিস্খলনের ফলে রেললাইনের উপর মাটি-পাথর জমে যাওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ শুরু করেছেন।

উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রেলপথে বর্ষাকালে ভূমিস্খলন নতুন ঘটনা নয়। প্রবল বৃষ্টির সময় পাহাড়ের ঢাল থেকে মাটি ও পাথর ধসে রেললাইনের উপর পড়ে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। এর আগেও লামডিং–বদরপুর পাহাড়ি অংশে ভূমিস্খলনের কারণে গুয়াহাটি–শিলচরসহ একাধিক ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *