বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : কালাচাঁদ মেমোরিয়াল ক্লাব ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ছোট দূধপাতিলের শিবনগর এলপি স্কুলে মঙ্গলবার বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরে বিভিন্ন বয়সের প্রায় ২০০ জন পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষা করান। পরীক্ষার পাশাপাশি তাঁদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। শিবিরে চিকিৎসা পরিষেবা দেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডাঃ সোফিয়া বেগম, ফার্মাসিস্ট ইয়াসিন আলি, জিএনএম নার্স লাচামলিউ গাংমেই এবং সহযোগী কর্মী শম্পা দাস। অনুষ্ঠানের শুরুতে চিকিৎসক, নার্স ও অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান কালাচাঁদ মেমোরিয়াল ক্লাবের সদস্যরা।
ক্লাবের সম্পাদক গোবিন্দ সরকার বলেন, ছোট দুধপাতিল-মূরলিধর জিপি এলাকা দীর্ঘদিন ধরেই পিছিয়ে পড়া এলাকা হিসেবে পরিচিত। তাই এলাকার মানুষের স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্লাবের সদস্যরা। এবারের স্বাস্থ্য শিবিরে প্রায় ২০০ জন মানুষ উপকৃত হয়েছেন। আগামী দিনেও প্রত্যন্ত এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে বলে জানান তিনি। চিকিৎসক ডাঃ সোফিয়া বেগম ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আরও বেশি করে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা প্রয়োজন।
শিবিরটি সফল করতে ক্লাবের সভাপতি জ্ঞানেন্দ্র বিশ্বাস, অর্জুন সরকার, নীলমণি বিশ্বাস, রাধাকান্ত সরকার, অভিনয় সরকার, প্রদীপ শব্দকর, হিমাংশু সরকার, পরিমল সরকার, দুলাল সরকার, রঞ্জন সরকার, আনন্দ সরকার, শ্রীধাম বিশ্বাস, সুখেন সরকার, লিটন সরকার, জয়নন্দ বিশ্বাস, শ্যাম নমঃশূদ্র, চিত্ত রায়, প্রীতিশ রায়, মোহনলাল সরকারসহ অগপ-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব উপস্থিত থেকে সহযোগিতা করেন।



