গুয়াহাটি সাতগাঁওয়ে ভূমিধসে মৃত্যু মহিলার

Spread the news

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : গুয়াহাটিতে একদিনেই দ্বিতীয়বার ভূমিধসের ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে সাতগাঁওয়ের তালতলায় ভূমিধসে মৃত্যু এক মহিলার। পাহাড় থেকে পাথর খসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। নিহত মহিলার নাম পি সুমিত্রা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এ দিন গুয়াহাটির মঠঘরিয়া এলাকায় ভয়াবহ ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিবারের কর্তা নগেন রাজবংশী, তাঁর স্ত্রী সুনু রাজবংশী এবং তাঁদের মেয়ে মীনা রাজবংশী। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *