৩১ আগস্ট : ভয়াবহ হড়পা বান প্রাণ কেড়েছে ৯০০-র বেশি মানুষের। কয়েক হাজার মানুষ এখন নিখোঁজ। সেই তালিকায় রয়েছেন মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি শিবজ্ঞানম। এ নিয়ে রবিবারই দ্য তামিল অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিয়েছেন। কেন্দ্র হস্তক্ষেপ করুক, দাবি সংগঠনের।
অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, তামিলনাড়ুর পুণ্যার্থীদের একটি দলের সঙ্গে গিয়েছিলেন শিবজ্ঞানম। তাঁর সঙ্গে অন্য যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে গ্রুপ ফটোও তোলেন বাসে ওঠার আগে। ২৬ অগস্ট সকালে হোয়াটসঅ্যাপ কলে স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। সেই দিনই এসেছিল হড়পা বান। এর পর থেকে আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে।
প্রধান বিচারপতির কাছে যে আবেদন করা হয়েছে, সেখানে জানানো হয়েছে, ওই গ্রুপের অন্য সদস্যদের নেপাল সীমান্তে তিমুর থেকে আর্মড পুলিশ ফোর্স (APF) উদ্ধার করেছে। কিন্তু অবসরপ্রাপ্ত বিচারপতির খোঁজ নেই। বহু পুণ্যার্থী কৈলাস-মানসরোবর যাত্রায় গিয়েছিলেন। এর আগে ২০ জন তামিল পুণ্যার্থীকে তিমুরে AFP উদ্ধার করে।



