কাছাড় কলেজের ঘটনায় জেলা কমিশনারের দ্বারস্থ বর্তমান ও প্রাক্তনীদের একাংশ, কঠোর ব্যবস্থার দাবি

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : কাছাড় কলেজে গত ২৫ আগস্টের হিংসাত্মক ঘটনার অভিযোগ এবং কলেজ চত্বরে বহিরাগত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম চলার অভিযোগ তুলে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করলেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট নাগরিকদের একাংশ।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, হিজাব পরিহিত ছাত্রীদের নিয়ে আপত্তিকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। ওই ঘটনায় কয়েকজন ছাত্রছাত্রী আহত হন এবং তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে হয় বলেও স্মারকলিপিতে দাবি করা হয়েছে।

এছাড়াও বজরং দল ও ABVP-র সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কলেজ ক্যাম্পাসে বহিরাগত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *