হলি লাইফ থ্রিফ্ট ক্রেডিট কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : কাছাড় জেলার সোনাই টাউনের এমএন রোডে অবস্থিত হলি লাইফ থ্রিফ্ট ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রধান কার্যালয়ে রবিবার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের আর্থিক হিসাব-নিকাশের পাশাপাশি সংস্থার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রাহক পরিষেবার মান আরও উন্নত করা এবং স্থানীয় জনগণকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান বিজিৎ রায় (বাপ্পী রায়), সম্পাদক এন এম জুলফিকার বড়ভূইয়া, কো-অপারেটিভ সোসাইটির সিনিয়র ইনস্পেক্টর জাহির রেজোয়ান চৌধুরী এবং সম্মানীয় অতিথি শ্যামল রায়।

এছাড়াও সংস্থার সদস্য-সদস্যা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সভার শেষপর্বে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *