বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলাজুড়ে উৎসাহ উদ্দীপনায় পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস।

কাছাড় জেলা পরিষদ : শনিবার সকালে কাছাড় জেলা পরিষদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কননারায়ন শিকদার স্বাধীনতার বীর আত্ম বলিদান কারীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীনতার গুরুত্ব এবং তরুণ প্রজন্মের উপর তার দায়িত্ব নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন দফতরের আধিকারিক। এরপর উপস্থিত সকলের সম্মিলিত অংশগ্রহণে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।
জেলা নিবন্ধন আধিকারিকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অফিসার যুগল সিং বোড়।
শিলচর ফ্লাড কন্ট্রোল অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে. জামান। শিলচর পিডব্লিউডি অফিস প্রাঙ্গণেও স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে পতাকা উত্তোলন করেন ইঞ্জিনিয়ার অনুরুদ্ধ নাগ।

সোনাই থানা : স্বাধীনতা দিবস উপলক্ষে সোনাই থানার নাগরিক কমিটির উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন থানা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদিব কুমার বরা। এতে উপস্থিত ছিলেন থানা লেভেল নাগরিক কমিটির চেয়ারম্যান আইনজীবী সন্দীপন নাথ, থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। পরে সোনাই মাল্টিপারপাস হলে শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী পড়ুয়াদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন ওসি ত্রিদিব কুমার বরা, নাগরিক কমিটির চেয়ারম্যান সন্দীপন নাথ, বিজেপি নেতা ভজন সেন, মুস্তাফা লস্কর, ওয়ার্ড কমিশনার বিভাসিস রায়, রামকৃষ্ণ নাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমি : শিলচর রংপুরের প্যারামাউন্ট ইংলিশ একাডেমিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে সমবেতভাবে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষা চন্দনা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক সুধাংশু দাস। উৎসবশোভিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা একসঙ্গে জাতীয় সংঙ্গীত গায় এবং পতাকাকে অভিবাদন করে। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে দেশাত্মবোধক সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন তাপসী দাস, স্পৃহা আচার্য, বৈভব মালাকার, ঋতুশ্রী দে ও মৌসুমী দে। অল্প কয়েক মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দেন অঙ্কিত রায়, ইথিকা বর্মন ও আদিত্য মন্ডল। কবিতা আবৃত্তি করেন অস্মিতা দাস এবং নৃত্য পরিবেশন করেন নীহারিকা দাস ও বৃহস্মিতা দেব। অনুষ্ঠানের সময় অধ্যক্ষা চন্দনা দাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বীর শহিদদের আত্মবলিদানের তাৎপর্য নিয়ে আলোচনা করে ছাত্র-ছাত্রীদের উদ্যোগী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক সঞ্জীব দেব, রুপম কলিতা, প্রসেনজিৎ দেব, চম্পক পোদ্দার, অর্ণব দত্ত, মৈনাক ভট্টাচার্য, রনপ্রতাপ চৌধুরী, পিন্টু দাস, বিকি পাল, সুজিত দাস, রিঙ্কু দেব, সাহিল দাস, নিদু দাস প্রমুখ।

লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি : সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পূর্ণবাসন কেন্দ্রে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। কেন্দ্রের কাউন্সিলর কেএইচ ধরেন্দ্র সিংহ পতাকা উত্তোলন করেন এবং উপস্থিতদের স্বাধীনতার তাৎপর্য স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করা হয় এবং বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সাজানূল হক বড়ভূইয়া, সম্পাদক গুড্ডু কুমার সিং। আয়োজন করা হয় ক্যারাম বোর্ড ও দাবা খেলার প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়েদ লস্কর, জেমস চড়ই, কন্টন বর্ধন, তপোজ্যোতি সেন, কপিল দেববর্মা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অ্যারিয়ান ওয়ারিয়র আর্যপট্টি : মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করলেন অ্যারিয়ান ওয়ারিয়র্সের সদস্যরা। অ্যারিয়ান ওয়ারিয়র্সের অর্থাৎ আর্যপট্টি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় আর্য্যপট্টি দুর্গাবাড়ি প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি বর্গ। বিভিন্ন দেশাত্মবোধক গান সহ জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



