শিলচর সদর থানার নয়া ওসি উত্তম অধিকারী

Spread the news

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শিলচর সদর থানার নতুন ওসি হিসেবে কাজে যোগ দিলেন উত্তম অধিকারী। মঙ্গলবার তিনি বিদায়ী ওসি অমৃত কুমার সিং-এর হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

উত্তম অধিকারী কর্মরত ছিলেন বদরপুর থানায়। এর আগে তিনি কাজ করেছেন রাতাবাড়ি থানায়ও। আর শিলচর থেকে অমৃত কুমার সিংকে বদলি করা হয়েছে গুয়াহাটি পুলিশ কমিশনারেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *