বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শিলচর সার্কল অফিসের ব্যবস্থাপনায় ব্যাঙ্কের শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাস্থিত শাখাগুলোর যৌথ উদ্যোগে শিলচরে ‘এমএসএমই ও রিটেল আউটরিচ’ (MSME & Retail Outreach) কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শাখাগুলোতে থেকে আগত আনুমানিক ৭৫ কোটি টাকার ঋণের প্রস্তাব ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন অনুমোদন করা হয়।
শিলচরের এই অনুষ্ঠানে গ্রাহকদের ব্যাপক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটির ডিজেডএম পঙ্কজ কুমার, সার্কল হেড সৌরভ কুমার এবং বিশিষ্ট গ্রাহকবৃন্দ। ব্যাংকের আধিকারিকরা গ্রাহকদের সামনের ব্যাংকের বিভিন্ন পরিষেবার কথা তুলে ধরেন। এই আয়োজনের মাধ্যমে ব্যাঙ্কের প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করেছে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে উপ-আঞ্চলিক প্রধান গ্রাহকদের হাতে নীতিগত অনুমোদনপত্র তুলে দেন। পাশাপাশি, তিনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমএসএমই ও রিটেল ঋণের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম ও প্রতিযোগিতামূলক সুদের হার প্রদানে ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। গ্রাহকদের সঙ্গে এই মতবিনিময় পারস্পরিক সম্পর্ক ও বিশ্বাসকে আরও মজবুত করেছে।
এছাড়াও, ডিজেডএম সার্কলের সার্বিক ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে সমস্ত ব্রাঞ্চ ম্যানেজার ও সার্কল কর্মীদের কার্যকারিতা পর্যালোচনা করেন। তিনি তাঁদের গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে ও প্রয়োজনীয় উপদেশ ব্যাঙ্কিং সুবিধা দিয়ে সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলে সমাজের আর্থিক সাবলীলকরণে মনোনিবেশ করতে বলেন।



