বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ধুবড়িতে বন্যার জলে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এক ছাত্রী। মৃতা আকসারা গোয়ালা ধুবড়ির শিশু পাঠশালা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গদাধর নদীতে পড়ে যান আকসারা। এরপর তিনি জলে তলিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
মৃতা আকসারা গোয়ালা ধুবড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের মেলা ঘাট এলাকার বাসিন্দা রামচন্দ্র গোয়ালার কন্যা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এসডিআরএফ (SDRF) বাহিনী তাঁর দেহ উদ্ধার করে।
এই ১৭ বছর বয়সী ছাত্রীর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



