সোনাইয়ে জয়ী ইছারপার ছাত্র মজলিশ

Spread the news

বরাক তরঙ্গ, ২১ জুলাই : বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল ইছারপার ছাত্র মজলিশ। মঙ্গলবার দুর্দান্ত খেলায় সর্বোদয় হাইস্কুল, দিদারখুশকে ২-০ গোলে পরাজিত করে তারা। খেলার ৩১ মিনিটে প্রথম গোলটি করেন শারুক আহমদ মজুমদার। দ্বিতীয় গোলটি আসে লামফনাং-এর পা থেকে ৪৯ মিনিটে।

ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য শারুক আহমদ মজুমদারকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সেকন বড়ভূইয়া এবং আনোয়ার হোসেন বড়ভূইয়া। এছাড়া সেরা গোলরক্ষক নির্বাচিত হন সাজিদ আহমদ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন হানিফ আনসার লস্কর।

এ দিন ম্যাচ পরিচালনা করেন টিটু লস্কর, সেলিম উদ্দিন, আবু আব্বাস এবং আবেদ রসুল। আয়োজক কমিটি জানিয়েছে, আগামীকাল কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *