রথযাত্রার দিন আকস্মিক মৃত্যু জপমালা হাতে থাকা তরুণীর, তদন্তে পুলিশ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : রথযাত্রার পুণ্য তিথিতে ধর্মনগরে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইসকনের রথযাত্রাকে কেন্দ্র করে যখন এলাকাজুড়ে উৎসবের আবহ ছিল, তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত তরুণীর নাম তৃষা ভৌমিক। তিনি ধর্মনগর রেল কলোনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় তাঁর হাতে একটি জপমালা ছিল। অসুস্থ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তরুণীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রয়োজনে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রথযাত্রার উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *