বিধায়ক কিশোর নাথের উদ্যোগে বুড়িখাল বিষ্ণুপ্রিয়া মণিপুরি বস্তির মন্দিরে স্থায়ী রথগাড়ি প্রদান

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : শ্রীকোণা মণ্ডলের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের বুড়িখাল বিষ্ণুপ্রিয়া মণিপুরি বস্তির শ্রীশ্রী জগবন্ধু বিগ্রহ মন্দিরে শুক্রবার ভক্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব উদযাপিত হয়। এদিন ধর্মীয় আচার-অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

দীর্ঘদিন ধরে মন্দিরে অস্থায়ী ব্যবস্থায় রথযাত্রা পরিচালিত হলেও এবার সেই সমস্যার স্থায়ী সমাধান হয়েছে। বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথের উদ্যোগে মন্দিরের জন্য একটি স্থায়ী রথগাড়ির ব্যবস্থা করা হয়েছে। মন্দির পরিচালন কমিটির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিধায়ক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং রথযাত্রার আগেই প্রতিশ্রুতি অনুযায়ী রথগাড়ি প্রদান করেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্দির কমিটি ও এলাকার ভক্তরা বিধায়ক কিশোর নাথের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, স্থায়ী রথগাড়ি পাওয়ায় ভবিষ্যতে রথযাত্রা আয়োজন আরও সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

রথগাড়ির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রাজামানু সিনহা। এসময় উপস্থিত ছিলেন মন্দিরের পূজারী শিবসাগর শর্মা, সভাপতি সমরজিৎ রাজকুমার, সম্পাদক রাজমনি সিনহা-সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা। তাঁরা বিধায়কের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *